ঢাকাSunday , 9 November 2025
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইসলাম ও জীবন
  4. খেলাধুলা
  5. গণমাধ্যম
  6. জাতীয়
  7. জেলা
  8. টেক
  9. তথ্যপ্রযুক্তি
  10. নারায়ণগঞ্জে
  11. প্রধান সংবাদ
  12. প্রেস বিজ্ঞপ্তি
  13. ফিচার
  14. বাণিজ্য
  15. রাজনীতি

কোর অব সিগন্যালসের ১১তম কর্নেল কমান্ড্যান্ট অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত

ঢাকা, ০৯ নভেম্বর ২০২৫ (রবিবার): যশোর সেনানিবাসস্থ সিগন্যাল ট্রেনিং সেন্টার অ্যান্ড স্কুলে বাংলাদেশ সেনাবাহিনীর কোর অব সিগন্যালস-এর ১১তম কর্নেল কমান্ড্যান্ট হিসেবে অভিষিক্ত হয়েছেন মেজর জেনারেল মোঃ নাসিম পারভেজ, বিএসপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি; কমান্ড্যান্ট, মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (মিস্ট)।

নবনিযুক্ত কর্নেল কমান্ড্যান্ট প্যারেড গ্রাউন্ডে পৌঁছালে তাঁকে গার্ড অব অনারসহ আনুষ্ঠানিক অভিবাদন জানানো হয়। পরে জ্যেষ্ঠতম অফিসার ও জ্যেষ্ঠতম মাস্টার ওয়ারেন্ট অফিসার তাঁর কাঁধে “কর্নেল কমান্ড্যান্ট র‍্যাঙ্ক ব্যাজ” পরিয়ে দেন।

বর্ণাঢ্য কুচকাওয়াজ শেষে বক্তব্যে মেজর জেনারেল মোঃ নাসিম পারভেজ আধুনিক যোগাযোগ ব্যবস্থা, যোগাযোগ নিরাপত্তা, তথ্যপ্রযুক্তির উন্নয়ন ও গবেষণার গুরুত্ব তুলে ধরে সিগন্যাল কোরের সকল সদস্যকে নিরলসভাবে কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে ডিজি, ডিজিডিপি; জিওসি ৫৫ পদাতিক ডিভিশন ও যশোর এরিয়া কমান্ডার; সেনা সদর দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা; বিভিন্ন সিগন্যাল ইউনিটের অধিনায়কসহ অন্যান্য সামরিক কর্মকর্তা ও সৈনিকরা উপস্থিত ছিলেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত

কুয়াকাটায় হোটেলের কক্ষ থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

এনইআইআর চালুর প্রতিবাদে বিটিআরসি কার্যালয়ে হামলা-ভাঙচুর

বাংলাদেশিদের ভিসা দেওয়ার আগে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট যাচাই করবে ভারত

জামায়াতের সঙ্গে জোট, নাহিদ ইসলামকে ১৭০ নেতার চিঠি

‘‌‌লাগেজ চুরি’ ঠেকাতে কর্মীদের বডি ওর্ন ক্যামেরা দিলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

টঙ্গীতে তুলার গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

ঢাকা-আরিচা মহাসড়কে পুলিশের তল্লাশি, গণপরিবহন কম

ওষুধের অভাবে মৃত্যুর মুখে গাজার রোগীরা, অবরোধ অব্যাহত ইসরাইলের

তুরস্কে বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন লিবিয়ার সেনাপ্রধান

বাংলাদেশের সঙ্গে উত্তেজনা চায় না ভারত : রাজনাথ সিং