ঢাকাSaturday , 15 November 2025
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইসলাম ও জীবন
  4. খেলাধুলা
  5. গণমাধ্যম
  6. জাতীয়
  7. জেলা
  8. টেক
  9. তথ্যপ্রযুক্তি
  10. নারায়ণগঞ্জে
  11. প্রধান সংবাদ
  12. প্রেস বিজ্ঞপ্তি
  13. ফিচার
  14. বাণিজ্য
  15. রাজনীতি

খিলগাঁওয়ে বাসায় ঝুলছিল কলেজ শিক্ষার্থীর মরদেহ

রাজধানীর খিলগাঁওয়ের ঝিলপাড় এলাকার নিজ বাসায় মো. সিফাত আহমেদ (১৮) নামে এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার (১৪ নভেম্বর) রাত ৭টার দিকে ১৪৬০/এ বাসার ৮ম তলার কক্ষে এ ঘটনাটি ঘটে। পরে অচেতন অবস্থায় রাত সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত সিফাত খিলগাঁওয়ের ঝিলপাড় এলাকার মো. জাহাঙ্গীরের ছেলে। তিনি খিলগাঁও মডেল কলেজের কমার্স বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

নিহতের চাচাতো ভাই মো. ওসমান জানান, তিন ভাই এক বোনের মধ্যে সিফাত ছিল সবার বড়। গতকাল সন্ধ্যার দিকে মোবাইলে অনলাইনে অংক শিখছিল তার ছোট বোন ওয়াফা। এ সময় সিফাত জেদ ধরে মোবাইলটা তার এখনই লাগবে ফেসবুকে কাজ করবে। এই নিয়ে ভাই বোনের সঙ্গে ঝগড়া হয়। পরে তাদের মা এসে সিফাতকে বকা দিয়ে বলে ‘তোর বোন এখন অনলাইনে অংক শিখছে, তুই পরে মোবাইল নিস’। এই কথা বলার পর সিফাত নিজ রুমে গিয়ে দরজা বন্ধ করে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে পরে। বিষয়টি পাশের ফ্ল্যাটের প্রতি প্রতিবেশীরা দেখতে পেয়ে আমাদের জানায়। পরে আমরা দ্রুত সিফাতের কক্ষের দরজা ভেঙে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান সিফাত আর বেঁচে নেই।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে ওই শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি খিলগাঁও থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত

সংযুক্ত আরব আমিরাতে রজব মাসের চাঁদ দেখা গেছে, রমজানের ক্ষণগণনা শুরু

সোনার দাম বেড়ে ছাড়াল ২ লাখ ৪ হাজার

শততম টেস্টে ‘স্পেশাল’ সম্মাননা পাচ্ছেন মুশফিক

সুড়ঙ্গে আটকে থাকা যোদ্ধারা আত্মসমর্পণ করবে না, ঘোষণা ফিলিস্তিনি গোষ্ঠীর

ভারত ম্যাচে হামজা খেলতে পারবেন কি না, চোট নিয়ে যা জানা গেল

ঢাকা-৮ আসনে হাদির বোনকে নির্বাচন করার প্রস্তাব

মানিকগঞ্জে মধ্যরাতে স্কুলবাসে আগুন, ঘুমন্ত চালক দগ্ধ

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়ার আহবায়ক শ্রেষ্ঠ, সদস্য সচিব আলী

আওয়ামী লীগ ফেসবুকভিত্তিক প্রতিবাদী দলে পরিণত হয়েছে : শফিকুল আলম

নিউমুরিং টার্মিনাল এখনই বিদেশিদের হাতে যাচ্ছে না