ঢাকাSaturday , 27 December 2025
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইসলাম ও জীবন
  4. খেলাধুলা
  5. গণমাধ্যম
  6. জাতীয়
  7. জেলা
  8. টেক
  9. তথ্যপ্রযুক্তি
  10. নারায়ণগঞ্জে
  11. প্রধান সংবাদ
  12. প্রেস বিজ্ঞপ্তি
  13. ফিচার
  14. বাণিজ্য
  15. রাজনীতি

ফরিদপুরে ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে ভাই-বোনসহ তিনজন নিহত

প্রতিবেদক
Sokal News
December 27, 2025 12:49 pm

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে ভাই-বোনসহ অ্যাম্বুলেন্সের তিন যাত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। আজ শনিবার সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার হামিরদী ইউনিয়নের মুনসুরাবাদ বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই ভাই-বোন হলেন, যশোরের কেশবপুর উপজেলার চালতীবাড়ী গ্রামের বাবর আলীর ছেলে মিজানুর রহমান (৪০) ও মেয়ে বিউটি বেগম (৩০)। নিহত অপর ব্যক্তি হলেন একই জেলার মনিরামপুর উপজেলার রাজগঞ্জ গ্রামের বাসিন্দা রহমত উল্লাহর ছেলে নিশান উল্লাহ (২৩)। আহত দুজন হলেন যশোর পৌরসভার ধর্মতলা এলাকার কৃষ্ণ রায় ও কেশবপুর উপজেলার চালতী বাড়ি গ্রামের বিউটি।

ভাঙ্গা হাইওয়ে পুলিশ জানায়, আজ সকালে খুলনার দিক থেকে একটি অ্যাম্বুলেন্স ঢাকার দিকে যাচ্ছিল। এতে পাঁচজন যাত্রী ছিলেন। এর মধ্যে মিজানুর রহমান অসুস্থ ছিলেন। হাজী অ্যাম্বুলেন্স সার্ভিস নামের ওই অ্যাম্বুলেন্সটি মুনসুরাবাদ এলাকায় এলে ঢাকার দিক থেকে খুলনাগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এর ফলে অ্যাম্বুলেন্সের সামনের অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সের তিন যাত্রী নিহত ও দুজন আহত হন। আহত ব্যক্তিদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া  হয়েছে। ট্রাক রেখে পালিয়ে যান চালক।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত

১৩ নভেম্বর ঘিরে শক্ত অবস্থানের জন্য প্যাট্রোলিং বাড়ানো হয়েছে

হাদির ওপর হামলার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেল, হেলমেট ও ভুয়া নম্বর প্লেট উদ্ধার

আওয়ামী লীগ ফেসবুকভিত্তিক প্রতিবাদী দলে পরিণত হয়েছে : শফিকুল আলম

মানিকগঞ্জে মধ্যরাতে স্কুলবাসে আগুন, ঘুমন্ত চালক দগ্ধ

শীত উপেক্ষা করে শ্রদ্ধা খালেদা জিয়ার সমাধিতে

ইসলামে শহীদের অনন্য মর্যাদা

সুড়ঙ্গে আটকে থাকা যোদ্ধারা আত্মসমর্পণ করবে না, ঘোষণা ফিলিস্তিনি গোষ্ঠীর

যাত্রা শুরু করল ভোটের গাড়ি ‘সুপার ক‍্যারাভান’

ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজের সামনে গুলি করে হত্যা করা হয়েছে তারিক সাইফ মামুন (৫০)।

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৩৯