ঢাকাTuesday , 30 December 2025
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইসলাম ও জীবন
  4. খেলাধুলা
  5. গণমাধ্যম
  6. জাতীয়
  7. জেলা
  8. টেক
  9. তথ্যপ্রযুক্তি
  10. নারায়ণগঞ্জে
  11. প্রধান সংবাদ
  12. প্রেস বিজ্ঞপ্তি
  13. ফিচার
  14. বাণিজ্য
  15. রাজনীতি

খালেদা জিয়ার মৃত্যুতে আনুষ্ঠানিক শোক জানালেন শায়েখে চরমোনাই

প্রতিবেদক
Sokal News
December 30, 2025 8:48 pm

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আনুষ্ঠানিক শোক জানাতে গুলশানে বিএনপির চেয়ারপার্সনের কার্যালয়ে যান ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, শায়েখ চরমোনাই।

আজ ৩০ ডিসেম্বর, সন্ধ্যায় সেখানে রাখা শোক বইতে দলের পক্ষ থেকে শোকবার্তা দেন এবং বিএনপির নেতৃবৃন্দের সাথে সাক্ষাত করে সমবেদনা জানান।

শোক বইয়ে শায়েখে চরমোনাই লিখেন, “দেশ একজন দেশপ্রেমিক নেতৃত্ব হারালো। আমরা গভীরভাবে শোকাহত। আমরা তার মাগফিরাতের জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করি”।

শোক প্রকাশের পরে সাংবাদিকদের সাথে কথা বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর। সেখানে তিনি বলেন,বাংলাদেশের একজন অভিভাবক দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। দেশবাসী শোকাহত। আমরাও শোক প্রকাশ করছি। তার পরিবার ও শোকাহত জনতার সাথে সহমর্মিতা জানাচ্ছি। তিনি দীর্ঘদিন রাজনৈতিক নেতৃত্ব দিয়েছেন। তাঁর মৃত্যু শুন্যতা তৈরি করবে। আমরা আশাবাদী যে, তার শুন্যস্থান আরেকজন দেশপ্রেমিক নেতৃত্বের মাধ্যমে পূরণ করবেন।

সেসময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এমরান সালেহ প্রিন্স, শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, তাবিথ আউয়াল প্রমূখ।

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, সিনিয়র যুগ্মমহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, সহকারী মহাসচিব মাওলানা সৈয়দ এসহাক মুহাম্মাদ আবুল খায়ের, সাংগঠনিক সম্পাদক শাহ ইফতেখার তারিক, মাওলানা নেছার উদ্দিন, মাওলানা খলিলুর রহমান,কে এম শরীয়াতুল্লাহ।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সর্বশেষ - খেলাধুলা