০১:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

‘‌‌লাগেজ চুরি’ ঠেকাতে কর্মীদের বডি ওর্ন ক্যামেরা দিলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

  • সকাল সংবাদ
  • আপলোড সময় : ০২:১১:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
  • ২৮৬ Time View

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রাফিক স্টাফদের জন্য বডি ওর্ন ক্যামেরা সরবরাহ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। যাত্রীদের ব্যাগেজ নিরাপত্তা নিশ্চিত করতে নতুন ও প্রযুক্তিনির্ভর এই উদ্যোগ নিয়েছে সংস্থাটি।

বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলামের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমানের ব্যাগেজ পরিবহন প্রক্রিয়ায় নিয়োজিত ট্রাফিক স্টাফদের জন্য বডি ওর্ন ক্যামেরা সরবরাহ করা হয়েছে। এই বডি ওর্ন ক্যামেরা ব্যবস্থার মাধ্যমে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের গ্রাউন্ড হ্যান্ডলিং সেবার আওতায় থাকা বিমানের অভ্যন্তরীণ ফ্লাইট ও আন্তর্জাতিক বিভিন্ন এয়ারলাইন্সের ফ্লাইটের ব্যাগেজ এয়ারক্রাফট হোল্ড থেকে শুরু করে ব্যাগেজ বেল্ট হয়ে যাত্রীর হাতে পৌঁছানো পর্যন্ত সম্পূর্ণ প্রক্রিয়া পর্যবেক্ষণ করা যাবে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যেসব এয়ারলাইন্সগুলোর জন্য গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা প্রদান করছে, তাদের ক্ষেত্রে এই বডি ওর্ন ক্যামেরা উদ্যোগ একটি অভিন্ন নিরাপত্তা ও স্বচ্ছতার মানদণ্ড নিশ্চিত করবে।
সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

‘‌‌লাগেজ চুরি’ ঠেকাতে কর্মীদের বডি ওর্ন ক্যামেরা দিলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

আপলোড সময় : ০২:১১:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫