০৭:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ভারত সফরে কত টাকা পেয়েছেন মেসি, উঠে এল তদন্তে

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৫:১৬:৫৪ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
  • ২৮৩ Time View

কলকাতা দিয়ে শুরু। এরপর হায়দরাবাদ, মুম্বাই হয়ে দিল্লি—গত সপ্তাহটা ভারতজুড়ে ব্যস্ত সময় কাটিয়েছেন লিওনেল মেসি। সঙ্গে ছিলেন দুই পুরোনো বন্ধু লুইস সুয়ারেজ ও রদ্রিগো দি পল। ইন্টার মায়ামির এই মহাতারকাদের সফরটি ছিল পুরোপুরি বাণিজ্যিক। তবে ফুটবলের চেয়েও এই সফর বেশি আলোচনায় এসেছে কলকাতার সল্টলেক স্টেডিয়ামের নজিরবিহীন বিশৃঙ্খলার কারণে।

সেই বিশৃঙ্খলা এখন গড়িয়েছে আদালত আর তদন্ত কমিটি পর্যন্ত। আর তদন্ত করতে গিয়েই বেরিয়ে আসছে চোখ কপালে ওঠার মতো সব তথ্য। জানা গেছে, এই সফরের জন্য মেসি একাই পেয়েছেন ৮৯ কোটি রুপি!

পুরো সফরের মোট খরচ ছিল ১০০ কোটি রুপি। কলকাতার ঘটনায় আটক প্রধান আয়োজক শতদ্রু দত্তকে জিজ্ঞাসাবাদ করে এ তথ্য পেয়েছে ভারতের বিশেষ তদন্ত দল (এসআইটি)। বার্তা সংস্থা পিটিআই এ খবর নিশ্চিত করেছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ভারত সফরে কত টাকা পেয়েছেন মেসি, উঠে এল তদন্তে

আপলোড সময় : ০৫:১৬:৫৪ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫