০৭:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

আমিরাতে ৩ কোটি টাকার লটারি জিতলেন দুই বাংলাদেশি

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৫:০৪:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
  • ৩১৩ Time View

আবুধাবি বিগ টিকিট সিরিজ ২৮১- এর ড্রতে পুরস্কার জিতেছেন সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত দুই প্রবাসী বাংলাদেশি। তারা প্রত্যেকে পাবেন ১ লাখ দিরহাম। বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ কোটি ৩২ লাখ ৪৫ হাজার টাকা।

স্থানীয় সময় মঙ্গলবার র‌্যাফেল ড্রতে বিজয়ীরা হলেন আবুধাবিতে বসবাসরত আমরু মিয়া ও আজমাইনের মোহাম্মদ আরিফুল। পুরস্কারের অর্থ কীভাবে ব্যবহার করবেন, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নেননি তারা। তবে জয়ের খবর পেয়ে দুজনই আবেগাপ্লুত হয়ে পড়েন। আমরু বলেন, ‘আমি খুব খুশি। বিশ্বাসই করতে পারছি না’। তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় একই কথা বলেন মোহাম্মদ আরিফুল।

আয়োজকরা জানিয়েছেন, চলতি শীত মৌসুমে নতুন চমক নিয়ে হাজির হচ্ছে বিগ টিকিট। আগামী ৩ জানুয়ারি লাইভ ড্রতে অংশ নেওয়া বিজয়ী পাবেন ৩ কোটি দিরহাম পুরস্কার। একই দিন আরো ৫ জনের ৫০ হাজার করে দিরহাম জেতার সুযোগ থাকবে। এতে অংশগ্রহণে ইচ্ছুকরা অনলাইনে কিংবা জায়েদ আন্তর্জাতিক বিমানবন্দর, আল আইন বিমানবন্দরের বিগ টিকিট কাউন্টার থেকে টিকিট কিনতে পারবেন।

‘বিগ টিকিট’ হলো আমিরাতের বৈধ র‌্যাফেল ড্র। তাদের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ১৯৯২ সালে আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ছোট র‌্যাফেল ড্র হিসেবে এর যাত্রা শুরু হয়। তখন যাত্রীদের টিকিট কেনার মাধ্যমে আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ দেওয়া হতো। পরে এর জনপ্রিয়তা বাড়ে। উদ্যোক্তাদের দাবি, তিন দশকেরও বেশি সময় ধরে এর মাধ্যমে বিপুল অঙ্কের পুরস্কার বিতরণ করা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

আমিরাতে ৩ কোটি টাকার লটারি জিতলেন দুই বাংলাদেশি

আপলোড সময় : ০৫:০৪:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫