০২:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে স্কুলছাত্রী হত্যার চাঞ্চল্যকর ঘটনায় আসামি গ্রেফতার

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৬:২৩:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
  • ২৯৮ Time View

নারায়ণগঞ্জের বন্দর থানায় এক স্কুলছাত্রী হত্যার চাঞ্চল্যকর ঘটনায় অভিযুক্ত একজনকে গ্রেফতার করেছে র‍্যাব-১১। বুধবার (২৪ ডিসেম্বর) গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১১ এর সিনিয়র এএসপি গোলাম মোর্শেদ।

এর আগে, মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় বন্দর থানার সোনাকান্দা এলাকায় এক অভিযানে মো. ফয়সাল (৩০) নামের ওই আসামিকে গ্রেফতার করে র‌্যাব। গ্রেফতারকৃত আসামি ফয়সাল উরফে বাদশা (৩০) মানিক মিয়ার ছেলে।

পুলিশ জানায় , গত ২১ ডিসেম্বর বিকেলে নিজ ভাড়াবাসা থেকে খেলতে বের হওয়ার পর আলিফা আর বাড়ি ফেরেনি। পরের ২২ ডিসেম্বর সকালে স্থানীয় দুই ব্যক্তি একটি মেয়ের মরদেহ দেখতে পেয়ে পরিবারকে খবর দেন। পরিবার সেখানে গিয়ে আলিফার মরদেহ শনাক্ত করে। পুলিশ ময়নাতদন্তের জন্য মরদেহ জেনারেল ভিক্টোরিয়া হাসপাতালে পাঠায়। এ ঘটনায় আলিফার মা পারভিন বেগম বন্দর থানায় হত্যার মামলা দায়ের করেন।

র‍্যাব-১১ এর সিনিয়র এএসপি গোলাম মোর্শেদ জানান, গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থার জন্য হস্তান্তর করা হয়েছে। এ সংক্রান্ত তদন্ত অব্যাহত রয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জে স্কুলছাত্রী হত্যার চাঞ্চল্যকর ঘটনায় আসামি গ্রেফতার

আপলোড সময় : ০৬:২৩:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫