০১:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মেঘনা নদীতে ধরা ৮ মণ ওজনের শাপলাপাতা মাছ লাখ টাকায় বিক্রি

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০২:১৫:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
  • ২৫৬ Time View

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার মেঘনা নদীতে এক জেলের জালে ধরা পড়েছে প্রায় ৮ মণ ওজনের শাপলাপাতা নামের একটি হাউস মাছ। শুক্রবার (২৬ ডিসেম্বর) গভীর রাতে রামগতির এক জেলের জালে ধরা পড়ে মাছটি। পরে আজ শনিবার (২৭ ডিসেম্বর) সকালে মেঘনা নদীর চেয়ারম্যানঘাট নামক এলাকা থেকে ১ লাখ ৫ হাজার টাকা দাম দিয়ে সেটি ক্রয় করেন সাগর ও কৃষ্ণ ব্যাপারী নামের ২ জেলে। তারা মাছটি নিয়ে আসেন রামগতি বাজার ঘাটে।

সেখানে মাছটির দাম হাঁকেন ১ লাখ ২০ হাজার টাকা।

স্থানীয় ২ জন জেলে জানান,  শাপলাপাতা মাছকে স্থানীয়ভাবে হাউস মাছ বলা হয়। মাছটির ওজন প্রায় ৮ মণ। মাছটি একটি পিকআপযোগে রামগতি বাজারে আনা হলে মাছটি দেখতে উৎসুক জনতা ভিড় করেন।

সাগর ও কৃষ্ণ ব্যাপারী নামের ওই ২ জেলে জানান, মাছটি মেঘনা নদী থেকে ধরা পড়লে চেয়ারম্যানঘাট  থেকে ১ লাখ ৫ হাজার টাকা দিয়ে তারা ক্রয় করে আনেন। প্রাথমিকভাবে তারা ১ লাখ ২০ হাজার টাকা মাছটির মূল নির্ধারণ করেন।

রামগতি উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সৌরভ-উজ-জামান বলেন, মেঘনা নদীতে ৮ মণ ওজনের একটি শাপলাপাতা মাছ একজন জেলের জালে ধড়া পড়েছে বলে খবর পেয়েছি। বাজারে মাছটির চাহিদাও রয়েছে।

বিরল প্রজাতির সামুদ্রিক এই মাছকে স্থানীয়ভাবে হাউস মাছ বলা হয়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

মেঘনা নদীতে ধরা ৮ মণ ওজনের শাপলাপাতা মাছ লাখ টাকায় বিক্রি

আপলোড সময় : ০২:১৫:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫