সৌদি আরবের আল খারিজের বিশিষ্ট ব্যবসায়ী, শিক্ষানুরাগী ব্যক্তিত্ব চট্টগ্রাম সীতাকুণ্ড উপজেলার কৃতি সন্তান জনাব নুর আলম নূরকে সংবর্ধনা দিয়েছেন সৌদি আরবের বিশিষ্ট ব্যাবসায়ী,লেখক ও রাজনৈতিক ও সামাজিক ব্যাক্তিবর্গ এবং গুনিজন।
জনাব নুর আলম নুর বলেছেন ব্যক্তি জীবনে সততাও ন্যায় পরায়নতা মাধ্যমে সমাজ এবং রাষ্ট্রের বির্নিমানে ভুমিকা পালন করা যায়।নিজেকে সম্মান ও মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করতে হলে সৎও নির্ভীকতার কোন বিকল্প নেই।ব্যক্তি জীবনের বিবাহ বার্ষিকীর ফুলেল সংবর্ধনায় তিনি উপস্থিত সুধীজনদের অংশগ্রহণে সবার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন বাংলাদেশের রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধিতে আরও বেশী ভুমিকা রাখার জন্য সকলের দোয়া কামমা করেন এবং এ সভায় উপস্থিত ছিলেন এনটিভি সৌদি আরব প্রতিনিধি প্রধান ফারুক আহমেদ চান, আলখারীজ এর বিশিষ্ট ব্যবসায়ী আসলাম আহমেদ মোরশেদ,প্রবাসী লক্ষ্মীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফারুক হোসেন পাটোয়ারী, প্রবাসী নোয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ওমর ফারুক, সমাজ সেবী রাজু আহমেদ,এনটিভি দর্শক ফোরামের নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক,বিশিষ্ট ব্যবসায়ী মোঃ বেলাল হোসেন, জনপ্রিয় চ্যানেল এসএর প্রতিনিধি এম মেহেদী খান,প্রবাসী লক্ষ্মীপুর জেলা বিএনপির সাংগঠনিক সমপাদক মিজানুর রহমান ভূঁইয়া সহ প্রবাসী সমাজের বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। এই সময় সম্বর্ধিত নুর আলম নুরকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানানো হয়।
মোহাম্মদ ফারুক 









