০৬:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

অভিনয় থেকে এবার রাজনীতির পথে থালাপতি

  • সকাল সংবাদ
  • আপলোড সময় : ০২:৪২:০৬ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
  • ২৯৮ Time View

তামিল চলচ্চিত্রের অবিসংবাদিত সুপারস্টার থালাপতি বিজয় মাত্র ৫১ বছর বয়সে তার বর্ণাঢ্য অভিনয় জীবনের আনুষ্ঠানিক ইতি টানার ঘোষণা দিয়েছেন। রোববার (২৮ ডিসেম্বর) মালয়েশিয়ার বুকিত জলিল ন্যাশনাল স্টেডিয়ামে তার সর্বশেষ চলচ্চিত্র ‘জানা নায়কগান’-এর গান মুক্তির অনুষ্ঠানে এই চূড়ান্ত সিদ্ধান্ত জানান তিনি। 

মাত্র ১০ বছর বয়সে শিশুশিল্পী হিসেবে পর্দায় আসা যোসেফ বিজয় চন্দ্রশেখর দীর্ঘ ৩৩ বছরের ক্যারিয়ারে একের পর এক ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়েছেন। তবে ক্যারিয়ারের এই মধ্যগগনে থাকা অবস্থাতেই তিনি সিদ্ধান্ত নিয়েছেন অভিনয় ছেড়ে পুরোদস্তুর জনসেবা ও রাজনীতিতে মনোনিবেশ করার। বিদায়লগ্নে অভিনেতা অত্যন্ত আবেগপ্রবণ হয়ে বলেন যে, দীর্ঘ তিন দশক ধরে দর্শক তাকে যে ভালোবাসা দিয়েছেন, সেই ভালোবাসার ঋণ শোধ করার জন্যই তার এই নতুন পথে যাত্রা।

অবসর ঘোষণার মঞ্চে বিজয় তার দীর্ঘদিনের আক্ষেপ ও কৃতজ্ঞতা দুটিই প্রকাশ করেন। অভিনেতা জানান যে, তার এই দীর্ঘ পথচলায় নেতিবাচক ও ইতিবাচক—সব ধরনের সমালোচনার মুখোমুখি হতে হয়েছে তাকে এবং সবকিছুই তিনি হাসিমুখে সহ্য করেছেন। তিনি অকপটে স্বীকার করেন যে, তার এগিয়ে চলার একমাত্র শক্তি ছিল ভক্তদের অকুণ্ঠ ভালোবাসা।

বিজয় বলেন, ‘আপনারা ছাড়া আমি অসম্পূর্ণ। গত ৩৩ বছর আমি আপনাদের ভালোবাসা গ্রহণ করেছি, আর আগামী ৩৩ বছর আমি আপনাদের সেবায় কাজ করে যাব।’ ভক্তদের চিরঋণী উল্লেখ করে তিনি প্রতিশ্রুতি দেন যে, জীবনের বাকি সময়টা তিনি সাধারণ মানুষের অধিকার ও কল্যাণের জন্য উৎসর্গ করবেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

অভিনয় থেকে এবার রাজনীতির পথে থালাপতি

আপলোড সময় : ০২:৪২:০৬ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫