০৭:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

গাজীপুরের শ্রীপুরে মাদক ব্যবসায়ীদের হামলা, পুলিশের গাড়ি ভাঙচুর

  • সকাল সংবাদ
  • আপলোড সময় : ০৯:২৩:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
  • ২৭৬ Time View

গাজীপুরের শ্রীপুর উপজেলায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা ও পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় এসআইসহ চার পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ১০ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাতে শ্রীপুর উপজেলার পিয়ার আলী কলেজ এলাকায় মাদক ব্যবসার তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে শ্রীপুর থানা পুলিশ। অভিযানের খবর পেয়ে সংঘবদ্ধ মাদক ব্যবসায়ীরা পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। তারা ইট-পাটকেল নিক্ষেপ করে এবং পুলিশের দুইটিগাড়ি ভাঙচুর করে।

হামলায় আহত চার পুলিশ সদস্যকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে । পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পরে অভিযান চালিয়ে হামলায় জড়িত ১০ জনকে আটক করা হয়।

পুলিশ জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদক ও সরকারি কাজে বাধাদানের অভিযোগে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এলাকায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজীপুরের শ্রীপুরে মাদক ব্যবসায়ীদের হামলা, পুলিশের গাড়ি ভাঙচুর

আপলোড সময় : ০৯:২৩:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬