০১:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বগুড়া-৬ আসনে তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

  • সকাল সংবাদ
  • আপলোড সময় : ১১:৪১:১৪ পূর্বাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬
  • ২৭৭ Time View

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ (সদর) আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) সকাল ১০টা ২০ মিনিটের দিকে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. তৌফিকুর রহমান মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। 

তৌফিকুর রহমান বলেন, তারেক রহমানের মনোনয়নপত্র যাচাই-বাছাই করে কোনো ধরণের ত্রুটি পাওয়া যায়নি। তাই তার মনোনয়নপত্র বৈধ হিসেবে ঘোষণা করা হয়েছে।

এর আগে, গত সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ২টা ২০ মিনিটে বগুড়ার জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক তৌফিকুর রহমানের কাছে তারেক রহমানের পক্ষে বগুড়া-৬ সদর আসনের নির্বাচন সমন্বয়কারী জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা এই মনোনয়নপত্র জমা দেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

বগুড়া-৬ আসনে তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

আপলোড সময় : ১১:৪১:১৪ পূর্বাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬