০৬:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জামায়াত আমিরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

  • সকাল সংবাদ
  • আপলোড সময় : ০৫:২৯:৪৪ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬
  • ২৮৭ Time View

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের দাখিল করা মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

আজ শনিবার দুপুরে মনোনয়নপত্র বাছাই শেষে এটি বৈধ ঘোষণা করেন ঢাকা বিভাগীয় কমিশনার ও ঢাকার ১৩টি সংসদীয় আসনের রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ চৌধুরী।

দলীয় সূত্র জানায়, জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে শফিকুর রহমান নির্ধারিত সময়ের মধ্যেই মনোনয়নপত্র দাখিল করেন। যাচাই-বাছাইয়ের প্রক্রিয়ায় কোনো ধরনের ত্রুটি বা আপত্তি না পাওয়ায় তাঁর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

জামায়াতের আমিরের পক্ষে তাঁর প্রতিনিধিরা ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় উপস্থিত ছিলেন।

জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ঢাকা মহানগরীর মোট ১৫টি সংসদীয় আসনের মধ্যে এবার ১১টিতে প্রার্থী দিয়েছে দলটি। সব আসনেই তাদের মনোনীত প্রার্থীর দাখিল করা মনোনয়নপত্র বৈধ ঘোষিত হয়েছে।

মিরপুরের একাংশ ও কাফরুল থানা এলাকা নিয়ে গঠিত ঢাকা-১৫ আসনে এ নিয়ে দ্বিতীয়বার সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন শফিকুর রহমান। ২০১৮ সালের নির্বাচনে তিনি জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকের প্রার্থী হয়েছিলেন। সেবার তিনি ধানের শীষ প্রতীকে অংশ নিয়েছিলেন। এবার দলীয় প্রতীক দাঁড়িপাল্লা নিয়ে ভোট করবেন তিনি। তাঁর স্ত্রী আমেনা বেগম অষ্টম জাতীয় সংসদে

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

জামায়াত আমিরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

আপলোড সময় : ০৫:২৯:৪৪ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬