ঢাকাSunday , 9 November 2025
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইসলাম ও জীবন
  4. খেলাধুলা
  5. গণমাধ্যম
  6. জাতীয়
  7. জেলা
  8. টেক
  9. তথ্যপ্রযুক্তি
  10. নারায়ণগঞ্জে
  11. প্রধান সংবাদ
  12. প্রেস বিজ্ঞপ্তি
  13. ফিচার
  14. বাণিজ্য
  15. রাজনীতি

যশোর পলিটেকনিকে শিবিরের নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত

ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের নিয়ে “নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম–২০২৫” আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, যশোর পলিটেকনিক ইন্সটিটিউট শাখা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. কাজী বরকত আলী, চেয়ারম্যান, ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় গবেষণা সম্পাদক ফখরুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট মোটিভেশনাল স্পিকার ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী, বাংলাদেশ ডিবেট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান এ্যাড. আল মামুন রাসেল।

অনুষ্ঠানে যশোর শহর শাখার সভাপতি আহমেদ ইব্রাহিম শামীমসহ যশোর শহর ও যশোর পলিটেকনিক ইনস্টিটিউট শাখার সাবেক ও বর্তমান দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সর্বশেষ - রাজনীতি