ঢাকাSaturday , 10 January 2026
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইসলাম ও জীবন
  4. খেলাধুলা
  5. গণমাধ্যম
  6. জাতীয়
  7. জেলা
  8. টেক
  9. তথ্যপ্রযুক্তি
  10. নারায়ণগঞ্জে
  11. প্রধান সংবাদ
  12. প্রেস বিজ্ঞপ্তি
  13. ফিচার
  14. বাণিজ্য
  15. রাজনীতি

সদরঘাটে মাদক ও অবৈধ অস্ত্রসহ দুইজন আটক

প্রতিবেদক
Sokal News
January 10, 2026 9:01 pm

ঢাকার সদরঘাট এলাকায় মাদকদ্রব্য ও অবৈধ অস্ত্রসহ দুইজনকে আটক করেছে সেনাবাহিনীর একটি টহল দল। শুক্রবার (১০ জানুয়ারি ২০২৬) ভোররাতে সূত্রাপুর থানাধীন সদরঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

সেনাবাহিনী সূত্র জানায়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৫ বীর (সাপোর্ট ব্যাটালিয়ন) রাত আনুমানিক ১টা থেকে ভোর ৪টা পর্যন্ত সদরঘাট আর্মি ক্যাম্পের আওতাধীন এলাকায় নিয়মিত টহল পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন কয়েকজনকে তল্লাশি করা হলে মোহাম্মদ নাসির (৩৫) ও মোহাম্মদ জাকির (২৮) নামের দুইজনকে একটি ব্যাগভর্তি মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্রসহ আটক করা হয়।

আটককৃতদের কাছ থেকে ১ হাজার ৬১০ পিস ইয়াবা, ১৩ গ্রাম হেরোইন, ২৬ পুরিয়া গাঁজা, একটি মদের বোতল, দুটি মোবাইল ফোনসহ একটি দা, দুটি চাপাতি ও ছয়টি চাকু উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজার মূল্য প্রায় ৪ লাখ ৯০ হাজার টাকার বেশি বলে জানা গেছে। এছাড়াও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনী জানায়, জনসাধারণের সার্বিক নিরাপত্তা ও মাদক নির্মূলে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। বর্তমানে সদরঘাট এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এলাকায় ৫ বীর (সাপোর্ট ব্যাটালিয়ন)-এর একাধিক টহল দল মোতায়েন রয়েছে এবং সদরঘাট আর্মি ক্যাম্পে একটি কুইক রেসপন্স ফোর্স প্রস্তুত রাখা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত