ঢাকাSunday , 11 January 2026
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইসলাম ও জীবন
  4. খেলাধুলা
  5. গণমাধ্যম
  6. জাতীয়
  7. জেলা
  8. টেক
  9. তথ্যপ্রযুক্তি
  10. নারায়ণগঞ্জে
  11. প্রধান সংবাদ
  12. প্রেস বিজ্ঞপ্তি
  13. ফিচার
  14. বাণিজ্য
  15. রাজনীতি

মুন্সীগঞ্জে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সভা

প্রতিবেদক
Sokal News
January 11, 2026 6:18 pm

মুন্সীগঞ্জে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার সৈয়দা নুরমহল আশরাফী। 

এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নাজমা নাহার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।

সভায় সদস্যদের নির্দেশনা দেওয়া হয়— গণপ্রতিনিধিত্ব আদেশ এবং সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা মেনে চলা হচ্ছে কি না তা সরেজমিনে পরিদর্শন করতে হবে।

নির্বাচনে প্রার্থীরা প্রচারণার নিয়ম ও অন্যান্য বিধি-বিধান মেনে চলছে কি না খতিয়ে দেখতে হবে। সেই সঙ্গে আচরণ বিধিমালা অমান্য হলে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ বা নির্বাচনি তদন্ত কমিটিকে জানানোর আহ্বান করা হয়।

এছাড়া নির্বাচনের সময় সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সবাইকে কার্যকর পদক্ষেপ নিতে বলা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সর্বশেষ - রাজনীতি