ঢাকাSunday , 11 January 2026
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইসলাম ও জীবন
  4. খেলাধুলা
  5. গণমাধ্যম
  6. জাতীয়
  7. জেলা
  8. টেক
  9. তথ্যপ্রযুক্তি
  10. নারায়ণগঞ্জে
  11. প্রধান সংবাদ
  12. প্রেস বিজ্ঞপ্তি
  13. ফিচার
  14. বাণিজ্য
  15. রাজনীতি

গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালানোর বিষয়ে যে ব্যাখ্যা দিল অন্তর্বর্তী সরকার

প্রতিবেদক
Sokal News
January 11, 2026 6:01 pm

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ করা হবে আগামী ১২ ফেব্রুয়ারি। একই দিনে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটও হবে। গণভোটে ‘না’ ভোট জয়ী হলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জয়ী দল জুলাই সনদ মেনে সংস্কার প্রস্তাব বাস্তবায়নে বাধ্য থাকবে না। আর হ্যাঁ ভোট জয়ী হলে জুলাই সনদ মেনে সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করতে নির্বাচিত সরকার বাধ্য থাকবে।

এ রকম অবস্থায় সরকার হ্যাঁ ভোটের পক্ষে ভোটের প্রচারণা চালাচ্ছে। অনেকেই প্রশ্ন তুলছেন সরকার যেখানে গণভোটের আয়োজক, সেখানে তারা একটি পক্ষ নিয়ে প্রচারণা চালাতে পারে কি না।

আজ রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে একজন সাংবাদিক প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের কাছে প্রশ্ন করেছিলেন। এই সাংবাদিক প্রশ্ন করেন, সরকার যখন হ্যাঁ-না ভোটের (গণভোট) আয়োজন করছে, তখন সরকারই হ্যাঁ ভোটের পক্ষের প্রচারণা চালাবে, এ বিষয়ে ব্যাখ্যা দেবেন কি?

এর জবাবে প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘এটা নিয়ে কেউ কেউ দ্বিমত করতে পারেন, আমরা স্পষ্টভাবে বলছি, সরকার এখানে হ্যাঁ ভোটের জন্য বলবে, জনগণকে বলবে।’

প্রেস সচিব বলেন, তাঁদের পেজগুলোতে (সামাজিক যোগাযোগমাধ্যমের পেজ) ইতিমধ্যে বলছেন (হ্যাঁ ভোটের পক্ষে)। সরকারের উপদেষ্টারাও বলছেন। এটা বলার মূল কারণ হচ্ছে এই সরকার হচ্ছে সংস্কারের সরকার। এই সরকার ঐকমত্য কমিশনের মাধ্যমে এই সংস্কারকে একটি প্রাতিষ্ঠানিকীকরণের চেষ্টা করেছে। এটাই এখন গণভোটে দেওয়া হচ্ছে।

প্রেস সচিব বলেন, ‘আমরা জনগণকে বলছি, আপনারা যদি আর অপশাসন না চান, আপনারা যদি স্বৈরাচারকে আর ফেরত না চান, অবশ্যই তাহলে আপনারা হ্যাঁ ভোট দেবেন। এখন জনগণ সিদ্ধান্ত নেবে। কিন্তু আমাদের যা দায়িত্ব সেটা আমরা করছি। সেটা এই সরকার করছে।’

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

নিজের দল বিলুপ্ত করে নেতাকর্মীদের নিয়ে বিএনপিতে যোগ দিলেন এহসানুল হুদা

মিত্রকে ছেড়ে দেওয়া আসনে বিএনপি নেতারা মনোনয়নপত্র তুললেন

অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আ.লীগের লকডাউন ঠেকাতে এক হাসনাত আবদুল্লাহ যথেষ্ট: নাসীরুদ্দীন পাটওয়ারী

সালমান-বেক্সিমকো সংশ্লিষ্টদের বিরুদ্ধে ১৭ মামলার চার্জশিট দিচ্ছে সিআইডি

মানিকগঞ্জে মধ্যরাতে স্কুলবাসে আগুন, ঘুমন্ত চালক দগ্ধ

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে ৪ দেশের স্বীকৃতিকে স্বাগত জানাল বাংলাদেশ

সদরঘাটে মাদক ও অবৈধ অস্ত্রসহ দুইজন আটক

ওসমান হাদিকে ‘গিনিপিগ’ বললেন বিএনপি নেত্রী, সমালোচনার ঝড়

যাত্রা শুরু করল ভোটের গাড়ি ‘সুপার ক‍্যারাভান’