ঢাকাSaturday , 20 December 2025
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইসলাম ও জীবন
  4. খেলাধুলা
  5. গণমাধ্যম
  6. জাতীয়
  7. জেলা
  8. টেক
  9. তথ্যপ্রযুক্তি
  10. নারায়ণগঞ্জে
  11. প্রধান সংবাদ
  12. প্রেস বিজ্ঞপ্তি
  13. ফিচার
  14. বাণিজ্য
  15. রাজনীতি

আমাদের ঘরে ঘরে হাদি প্রয়োজন : আহমাদুল্লাহ

প্রতিবেদক
Sokal News
December 20, 2025 8:13 pm

আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ বলেছেন, আমাদের আরও হাজার হাজার শত শত শহিদ শরিফ ওসমান হাদি প্রয়োজন। আমাদের ঘরে ঘরে হাদি প্রয়োজন। আমরা আরও বহু ওসমান হাদি আল্লাহর কাছে কামনা করি। 
শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে শহিদ শরিফ ওসমান হাদির জানাজা নামাজে এসে এ কথা বলেন তিনি।
শায়খ আহমাদুল্লাহ বলেন, আমরা যারা এখানে এসেছি, ওসমান হাদির এই চেতনা, তার আদর্শ এবং তার যে সততা, তার যে নিষ্ঠা—এটাকে যদি আমরা ধারণ করতে পারি, আমরা যদি তারুণ্য ধারণ করতে পারি, তাহলে আমাদের বাংলাদেশ ভিন্ন এক বাংলাদেশে পরিণত হতে পারে। বিশ্বের মানচিত্রে আমাদের মাথা উঁচু করে দাঁড়াতে পারব।
তিনি বলেন, হাদির প্রেরণা যেন আমাদের তরুণরা ধারণ করতে পারে। হাদির আদর্শ যেন আমরা প্রত্যেকে বুকে ধারণ করতে পারি। আমাদের প্রিয় স্বদেশ, এ দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ন্যায়বিচার, দেশের উন্নতি-অগ্রগতির জন্য যেন আমরা প্রত্যেকের জায়গা থেকে সর্বোচ্চ শ্রম, মেধা ও জীবন-যৌবন সব আমরা উৎসর্গ করতে পারি। সে শিক্ষা যেন আমরা ধারণ করতে পারি। এটা আমার চাওয়া।
তিনি আরও বলেন, আল্লাহতায়ালা শহিদ শরিফ ওসমান হাদিকে শাহাদাতের সর্বোচ্চ মাকাম দান করুন। তার যে প্রেরণা, তার যে আদর্শ, তার যে চেতনা—সেটা যেন এ দেশে, এ দেশের বিভিন্ন প্রান্তে প্রান্তরে যুগ যুগ ধরে, শতাব্দীর পর শতাব্দী যেন বেঁচে থাকে।
সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সর্বশেষ - রাজনীতি