ঢাকাSunday , 21 December 2025
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইসলাম ও জীবন
  4. খেলাধুলা
  5. গণমাধ্যম
  6. জাতীয়
  7. জেলা
  8. টেক
  9. তথ্যপ্রযুক্তি
  10. নারায়ণগঞ্জে
  11. প্রধান সংবাদ
  12. প্রেস বিজ্ঞপ্তি
  13. ফিচার
  14. বাণিজ্য
  15. রাজনীতি

‘পথ ভুলে’ বাংলাদেশে ঢুকে আটক বিএসএফ সদস্য

প্রতিবেদক
Sokal News
December 21, 2025 4:19 pm

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের ডাংগাপাড়া সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্যকে আটক করেছে বিজিবি।

আজ রবিবার (২১ ডিসেম্বর) ভোরে বেদ প্রকাশ নামের ওই বিএসএফ সদস্যকে আটক করা হয়। তিনি ১৭৪ বিএসএফ ব্যাটালিয়নের সদস্য।

বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গরু চোরাকারবারিদের তাড়া করতে গিয়ে কুয়াশায় পথ ভুলে ওই বিএসএফ সদস্য বাংলাদেশ ভূখণ্ডের প্রায় ১০০ গজ ভেতরে প্রবেশ করেন। এ সময় বিজিবির একটি টহলদল তাকে আটক করে নিজেদের ক্যাম্পে নিয়ে যায়। তাঁকে ব্যক্তিগত অস্ত্র-গোলাবারুদ এবং অন্যান্য সরঞ্জামসহ আঙ্গরপোতা বিওপিতে রাখা হয়েছে।

 

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বিষয়টি জানতে পেরে বিএসএফ এ জন্য দুঃখ প্রকাশ করে ওই বিএসএফ সদস্যকে ফেরত দেওয়ার অনুরোধ জানিয়েছে।

বাংলাদেশ-ভারত যৌথ সীমান্ত চুক্তি এবং আন্তর্জাতিক আইন যথাযথভাবে অনুসরণ করে ওই বিএসএফ সদস্যের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বিজিবি। এ ব্যাপারে ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান  জানানো হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

মিত্রকে ছেড়ে দেওয়া আসনে বিএনপি নেতারা মনোনয়নপত্র তুললেন

ট্রাইব্যুনালে কড়া নিরাপত্তা, রাজধানীজুড়ে বিজিবি-পুলিশ-সেনাবাহিনীর টহল

বিপিএল মাতাতে বাংলাদেশে যেসব বিদেশি ক্রিকেটার

অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা

১৪ দলকে সংলাপে চায় না গণঅধিকার পরিষদ

ময়মনসিংহে বাসে আগুন, দগ্ধ হয়ে চালকের মৃত্যু

মেসির বার্সেলোনায় ফেরার স্বপ্ন ভেঙে গেল!

এক মিনিটের জন্যও ইন্টারনেট বন্ধ নয়, টেলিকমিউনিকেশন অধ্যাদেশের চূড়ান্ত অনুমোদন

একই দিন গণভোট ও সংসদ নির্বাচনের ঘোষণায় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ বিএনপির

হাদির ওপর হামলার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেল, হেলমেট ও ভুয়া নম্বর প্লেট উদ্ধার