ঢাকাSaturday , 27 December 2025
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইসলাম ও জীবন
  4. খেলাধুলা
  5. গণমাধ্যম
  6. জাতীয়
  7. জেলা
  8. টেক
  9. তথ্যপ্রযুক্তি
  10. নারায়ণগঞ্জে
  11. প্রধান সংবাদ
  12. প্রেস বিজ্ঞপ্তি
  13. ফিচার
  14. বাণিজ্য
  15. রাজনীতি

মেঘনা নদীতে ধরা ৮ মণ ওজনের শাপলাপাতা মাছ লাখ টাকায় বিক্রি

প্রতিবেদক
Sokal News
December 27, 2025 2:15 pm

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার মেঘনা নদীতে এক জেলের জালে ধরা পড়েছে প্রায় ৮ মণ ওজনের শাপলাপাতা নামের একটি হাউস মাছ। শুক্রবার (২৬ ডিসেম্বর) গভীর রাতে রামগতির এক জেলের জালে ধরা পড়ে মাছটি। পরে আজ শনিবার (২৭ ডিসেম্বর) সকালে মেঘনা নদীর চেয়ারম্যানঘাট নামক এলাকা থেকে ১ লাখ ৫ হাজার টাকা দাম দিয়ে সেটি ক্রয় করেন সাগর ও কৃষ্ণ ব্যাপারী নামের ২ জেলে। তারা মাছটি নিয়ে আসেন রামগতি বাজার ঘাটে।

সেখানে মাছটির দাম হাঁকেন ১ লাখ ২০ হাজার টাকা।

স্থানীয় ২ জন জেলে জানান,  শাপলাপাতা মাছকে স্থানীয়ভাবে হাউস মাছ বলা হয়। মাছটির ওজন প্রায় ৮ মণ। মাছটি একটি পিকআপযোগে রামগতি বাজারে আনা হলে মাছটি দেখতে উৎসুক জনতা ভিড় করেন।

সাগর ও কৃষ্ণ ব্যাপারী নামের ওই ২ জেলে জানান, মাছটি মেঘনা নদী থেকে ধরা পড়লে চেয়ারম্যানঘাট  থেকে ১ লাখ ৫ হাজার টাকা দিয়ে তারা ক্রয় করে আনেন। প্রাথমিকভাবে তারা ১ লাখ ২০ হাজার টাকা মাছটির মূল নির্ধারণ করেন।

রামগতি উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সৌরভ-উজ-জামান বলেন, মেঘনা নদীতে ৮ মণ ওজনের একটি শাপলাপাতা মাছ একজন জেলের জালে ধড়া পড়েছে বলে খবর পেয়েছি। বাজারে মাছটির চাহিদাও রয়েছে।

বিরল প্রজাতির সামুদ্রিক এই মাছকে স্থানীয়ভাবে হাউস মাছ বলা হয়।

 

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

ময়মনসিংহে বাসে আগুন, দগ্ধ হয়ে চালকের মৃত্যু

সরকারি সফরে সংযুক্ত আরব আমিরাতে গেলেন বাংলাদেশ বিমান বাহিনী প্রধান

তেঁতুলিয়ায় হিমেল হাওয়ার দাপট, তাপমাত্রা ১৪ ডিগ্রি

বেনজীরের ৪ ফ্ল্যাটের সব সম্পদ প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে

২৫ হাজার মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা, সেই চিকিৎসক এবার এমপি প্রার্থী

তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে সহমর্মিতা জানালেন পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার

‘গণহত্যা চলছে’— দক্ষিণ আফ্রিকায় জি-২০ সম্মেলন বর্জনের ঘোষণা ট্রাম্পের

ট্রাইব্যুনালে কড়া নিরাপত্তা, রাজধানীজুড়ে বিজিবি-পুলিশ-সেনাবাহিনীর টহল

নাম ‘শান্তি’ রাখতে বলেছিলেন চিকিৎসক, সবাই ডাকা শুরু করল ‘পুতুল’

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে ৪ দেশের স্বীকৃতিকে স্বাগত জানাল বাংলাদেশ