ঢাকাThursday , 1 January 2026
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইসলাম ও জীবন
  4. খেলাধুলা
  5. গণমাধ্যম
  6. জাতীয়
  7. জেলা
  8. টেক
  9. তথ্যপ্রযুক্তি
  10. নারায়ণগঞ্জে
  11. প্রধান সংবাদ
  12. প্রেস বিজ্ঞপ্তি
  13. ফিচার
  14. বাণিজ্য
  15. রাজনীতি

ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল হলেন মোহাম্মদ আরশাদুর রউফ

প্রতিবেদক
Sokal News
January 1, 2026 9:02 pm

ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ আরশাদুর রউফ। এতদিন তিনি অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি অতিরিক্ত অ্যাটর্নি-জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফকে বাংলাদেশের অ্যাটর্নি-জেনারেল পদের অতিরিক্ত দায়িত্ব প্রদান করেছেন। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে গত ২৮ ডিসেম্বর অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান রাষ্ট্রপতি বরাবরে অব্যাহতিপত্র দেন।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের পর দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। দুদিন পর ৭ আগস্ট তৎকালীন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ব্যক্তিগত অসুবিধার কারণ উল্লেখ করে রাষ্ট্রপতি বরাবরে অব্যাহতিপত্র দেন।

পরদিন ৮ আগস্ট সিনিয়র অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান বাংলাদেশের ১৭তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে গত শনিবার পদত্যাগ করেন তিনি। ঝিনাইদহ-১ আসনে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচন করছেন সাবেক এ অ্যাটর্নি জেনারেল।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

শুল্ক কমানো হয়েছে, বন্ধ হবে না এনইআইআর: ফয়েজ তৈয়্যব

কক্সবাজারে সেন্ট মার্টিনগামী জাহাজে আগুন, এক কর্মচারীর মৃত্যু

সালমান-বেক্সিমকো সংশ্লিষ্টদের বিরুদ্ধে ১৭ মামলার চার্জশিট দিচ্ছে সিআইডি

সমালোচনার মুখে বিশ্বকাপের কিছু টিকিটের দাম কমাল ফিফা

নেতাকর্মীদের ঢাকায় আনতে ৭ রুটে বিশেষ ট্রেন রিজার্ভ চায় বিএনপি

কাউনিয়ায় বিএমপির অভিযানে দেশীয় অস্ত্র, ইয়াবা ও ২০ লাখ টাকাসহ নারী গ্রেপ্তার

নির্বাচনের জন্য অপেক্ষা করছে দেশের মানুষ : আমীর খসরু

খালেদা জিয়াকে আল্লাহ জান্নাতের মেহমান বানিয়ে নিন : আজহারী

৭১ ভুয়া মুক্তিযোদ্ধার সনদ বাতিল

হাদি হত্যার তদন্ত প্রতিবেদন দেওয়া হবে আগামী ১০ দিনের মধ্যে