ঢাকাSaturday , 3 January 2026
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইসলাম ও জীবন
  4. খেলাধুলা
  5. গণমাধ্যম
  6. জাতীয়
  7. জেলা
  8. টেক
  9. তথ্যপ্রযুক্তি
  10. নারায়ণগঞ্জে
  11. প্রধান সংবাদ
  12. প্রেস বিজ্ঞপ্তি
  13. ফিচার
  14. বাণিজ্য
  15. রাজনীতি

ভর্তি পরীক্ষার্থীর সঙ্গে আসা এক অভিভাবকের মৃত্যু

প্রতিবেদক
Sokal News
January 3, 2026 5:06 pm

মেয়ে ভর্তি পরীক্ষায় অংশ নেবেন, তাই তাঁকে নিয়ে সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পৌঁছান বাবা। তবে মেয়ে পরীক্ষাকেন্দ্রে ঢোকার পর হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন তিনি। একপর্যায়ে তাঁর মুখ দিয়ে ফেনা বের হতে শুরু করে। পরে মৃত্যু হয় তাঁর। আজ শনিবার দুপুরে ঘটেছে এ ঘটনা।

নিহত ব্যক্তির নাম ইব্রাহীম খলিল (৬০)। তাঁর বাড়ি কুমিল্লা জেলায়। তবে তিনি চট্টগ্রাম নগরের জিইসি মোড় এলাকার একটি বাসায় বসবাস করে আসছেন। সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অসুস্থতা বোধ করার পর তাঁকে প্রথমে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়। এরপর সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, ইব্রাহীম খলিলের মেয়ে নাশিতা তাসনিম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের শহীদ হৃদয় চন্দ্র তরুয়া ভবনে (নতুন কলা অনুষদ) নাশিতার ভর্তি পরীক্ষার কেন্দ্র নির্ধারিত ছিল। নাশিতা কেন্দ্রে ঢোকার পরই বুকে ব্যথা অনুভব করেন ইব্রাহীম খলিল। এরপর তিনি বিশ্ববিদ্যালয়ের শহীদ আবদুর রব হলের শিক্ষার্থীদের একটি কক্ষে গিয়ে শুয়ে পড়েন।

হলে থাকা অবস্থায় একপর্যায়ে ইব্রাহীম খলিলের মুখ দিয়ে ফেনা বের হতে শুরু করে। এরপর তাঁকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নিয়ে যান শিক্ষার্থীরা। দায়িত্বরত চিকিৎসকেরা এ সময় ইব্রাহীম খলিল হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছেন জানিয়ে তাঁকে নগরের হাসপাতালে নিয়ে যেতে বলেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রের ভারপ্রাপ্ত প্রধান চিকিৎসা কর্মকর্তা মোহাম্মদ আবু তৈয়ব প্রথম আলোকে বলেন, ‘ওই ব্যক্তি হার্ট অ্যাটাক করেছেন নিশ্চিত হওয়ার পর তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলা হয়েছিল। তবে সেখানে নেওয়ার আগেই তাঁর মৃত্যু হয়েছে।’

নিহত ইব্রাহীম খলিলের প্রতিবেশী মো. মিজানুর রহমান বলেন, ইব্রাহীম খলিলের মেয়ে নাশিতা চট্টগ্রামের কমার্স কলেজ থেকে এইচএসসি পাস করেছেন। বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে যাওয়া নাশিতার সঙ্গে তাঁর বাবাও গিয়েছিলেন। এর মধ্যে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ইব্রাহীম খলিলের মৃত্যু হয়েছে। তাঁর লাশ বাসায় রয়েছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আজ ডি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এই ইউনিটে মোট সাধারণ আসন রয়েছে ৮৪৯টি। এসব আসনের বিপরীতে মোট পরীক্ষার্থী ৫১ হাজার ৫০৫ জন। এই ইউনিটের আওতায় সমাজবিজ্ঞান অনুষদের ৯টি বিভাগ, আইন অনুষদের আইন বিভাগ, জীববিজ্ঞান অনুষদের দুটি বিভাগসহ মোট ১২টি বিভাগ অন্তর্ভুক্ত রয়েছে।

 

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

অদ্ভূত ঘটনা, নিজের স্বাক্ষরে রাষ্ট্রীয় তহবিল থেকে শত কোটি ডলার ক্ষতিপূরণ নিচ্ছেন ট্রাম্প!

অভিনয় থেকে এবার রাজনীতির পথে থালাপতি

মির্জা ফখরুলের মনোনয়ন বৈধ ঘোষণা

ঘুষ দেওয়ার শীর্ষে নোয়াখালী জেলা, সবচেয়ে কম দেন চাঁপাইনবাবগঞ্জের মানুষ: বিবিএস

জামায়াতের সঙ্গে জোট, নাহিদ ইসলামকে ১৭০ নেতার চিঠি

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেশি-বিদেশি গণমাধ্যমকর্মীদের ভিড়

২৫ হাজার মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা, সেই চিকিৎসক এবার এমপি প্রার্থী

মেঘনা নদীতে ধরা ৮ মণ ওজনের শাপলাপাতা মাছ লাখ টাকায় বিক্রি

নারায়ণগঞ্জে ফেরি থেকে ৫ যানবাহন নদীতে, নিহত ৩

ক্যানসারের নতুন চিকিৎসা পদ্ধতি উদ্ভাবন করলেন গবেষকরা