ঢাকাSunday , 4 January 2026
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইসলাম ও জীবন
  4. খেলাধুলা
  5. গণমাধ্যম
  6. জাতীয়
  7. জেলা
  8. টেক
  9. তথ্যপ্রযুক্তি
  10. নারায়ণগঞ্জে
  11. প্রধান সংবাদ
  12. প্রেস বিজ্ঞপ্তি
  13. ফিচার
  14. বাণিজ্য
  15. রাজনীতি

৪ জানুয়ারি: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

প্রতিবেদক
Sokal News
January 4, 2026 5:24 pm

বিশ্ব বাজারে দাম কমার ফলে দেশের বাজারেও কমেছে স্বর্ণের দাম। বৃহস্পতিবার (১ জানুয়ারি) ভরিতে ১ হাজার ৪৫৮ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।   

বাজুস বিজ্ঞপ্তিতে জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সমন্বয় করে কার্যকর করা এ দামেই রোববার (৪ জানুয়ারি) স্বর্ণ বিক্রি হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ২২ হাজার ৭২৪ টাকা। (যা বৃহস্পতিবার ছিল ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকায়)।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১২ হাজার ৬৩৫ টাকা (যা বৃহস্পতিবার ছিল ২ লাখ ১৪ হাজার ৩৫ টাকা), ১৮ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮২ হাজার ২৫০ টাকা (যা বৃহস্পতিবার ছিল ১ লাখ ৮৩ হাজার ৪১৭ টাকা) এবং সনাতন পদ্ধতিতে প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫১ হাজার ৮০৭ টাকা (যা বৃহস্পতিবার ছিল ১ লাখ ৫২ হাজার ৮৫৭ টাকা)। পরবর্তী সিদ্ধান্ত না জানানো পর্যন্ত সব জুয়েলারি প্রতিষ্ঠানে এ দাম কার্যকর থাকবে।

 

বাজুস জানায়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

 

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

রিয়াদে এনটিভির আয়োজনে ৫৫তম বিজয় দিবস উদযাপন ও প্রবাস বিনোদন পর্ব-২৭ অনুষ্ঠিত

ওসমান হাদিকে ‘গিনিপিগ’ বললেন বিএনপি নেত্রী, সমালোচনার ঝড়

গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালানোর বিষয়ে যে ব্যাখ্যা দিল অন্তর্বর্তী সরকার

এশিয়ার সবচেয়ে বড় স্বর্ণের খনি মিলল চীনে

তেঁতুলিয়ায় হিমেল হাওয়ার দাপট, তাপমাত্রা ১৪ ডিগ্রি

হাসিনা-কামালকে ফেরাতে ভারতের কাছে আজ-কালের মধ্যেই চিঠি যাবে

নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি তুরস্কের

‘‌‌লাগেজ চুরি’ ঠেকাতে কর্মীদের বডি ওর্ন ক্যামেরা দিলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

ঘুষ দেওয়ার শীর্ষে নোয়াখালী জেলা, সবচেয়ে কম দেন চাঁপাইনবাবগঞ্জের মানুষ: বিবিএস

নয়াদিল্লিতে বিস্ফোরণ: পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র