ঢাকাSunday , 9 November 2025
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইসলাম ও জীবন
  4. খেলাধুলা
  5. গণমাধ্যম
  6. জাতীয়
  7. জেলা
  8. টেক
  9. তথ্যপ্রযুক্তি
  10. নারায়ণগঞ্জে
  11. প্রধান সংবাদ
  12. প্রেস বিজ্ঞপ্তি
  13. ফিচার
  14. বাণিজ্য
  15. রাজনীতি

দুদকের এনফোর্সমেন্ট টিমের তিনটি অভিযান

দুর্নীতি দমন কমিশনের এনফোর্সমেন্ট ইউনিট আজ তিনটি পৃথক অভিযোগের প্রেক্ষিতে সারাদেশে অভিযান পরিচালনা করেছে।

👉 অভিযান–০১:
চট্টগ্রামে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের আওতাধীন বিক্রয় ও বিতরণ বিভাগ (আগ্রাবাদ ও হালিশহর) কার্যালয়ে প্রকিউরমেন্ট আইন অমান্য করে তিনটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ প্রদানের অভিযোগে অভিযান চালানো হয়। টিম দরপত্র সংক্রান্ত রেকর্ডপত্র পর্যালোচনা করে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য গ্রহণ করে।

👉 অভিযান–০২:
বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট (BCCT) কর্তৃক বরাদ্দকৃত অর্থ আত্মসাত ও প্রকল্প বাস্তবায়নে অনিয়মের অভিযোগে মহাখালীতে অভিযান পরিচালিত হয়। ৮৯টি প্রকল্পে বরাদ্দ ২,১১০ কোটি টাকার মধ্যে ৫৪ শতাংশ প্রকল্পে অনিয়মের প্রমাণ পাওয়া যায়। প্রাথমিকভাবে রাজনৈতিক বিবেচনায় প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নে বিভিন্ন অনিয়ম শনাক্ত হয়েছে।

👉 অভিযান–০৩:
যশোরের মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা প্রদানে অনিয়ম ও হয়রানির অভিযোগে অভিযান চালানো হয়। এনফোর্সমেন্ট টিম ছদ্মবেশে তথ্য সংগ্রহ করে অ্যাম্বুলেন্সের অতিরিক্ত ভাড়া আদায়, খাবারের মানহীনতা এবং ঔষধ সরবরাহে গাফিলতির প্রমাণ পায়।

দুদক এনফোর্সমেন্ট টিম অভিযানে প্রাপ্ত তথ্য ও রেকর্ডপত্রের ভিত্তিতে বিস্তারিত প্রতিবেদন কমিশন বরাবর দাখিল করবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত