ঢাকাWednesday , 24 December 2025
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইসলাম ও জীবন
  4. খেলাধুলা
  5. গণমাধ্যম
  6. জাতীয়
  7. জেলা
  8. টেক
  9. তথ্যপ্রযুক্তি
  10. নারায়ণগঞ্জে
  11. প্রধান সংবাদ
  12. প্রেস বিজ্ঞপ্তি
  13. ফিচার
  14. বাণিজ্য
  15. রাজনীতি

প্রেমের প্রস্তাব দেওয়ায় যুবককে স্ট্যাম্প দিয়ে পিটিয়েছিলেন ঐশী

প্রতিবেদক
Sokal News
December 24, 2025 4:55 pm

মিস ওয়ার্ল্ড বাংলাদেশখ্যাত জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস ঐশী। রুপালি পর্দায় যাকে সবসময় শান্ত, সংযত ও লাবণ্যময়ী রূপে দেখা যায়, বাস্তব জীবনের এক স্মৃতিচারণে সেই পরিচয়ের বাইরে এক ভিন্ন ঐশীর দেখা মিলল।

সম্প্রতি বেরসরকারি একটি টিভির টক-শোতে অংশ নিয়ে নিজের স্কুলজীবনের একটি অপ্রত্যাশিত অভিজ্ঞতা শেয়ার করে ভক্তদের চমকে দিয়েছেন এই অভিনেত্রী।

অনুষ্ঠানে ঐশী জানান, দশম শ্রেণিতে পড়ার সময় এক তরুণ তাকে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু সেই প্রস্তাবের জবাবে যে প্রতিক্রিয়া তিনি দেখিয়েছিলেন, তা ছিল রীতিমতো বিস্ময়কর। ঐশীর ভাষ্য,‘প্রেমের প্রস্তাব দেওয়ার প্যাটার্নের চেয়েও বড় কথা, প্রেমের প্রস্তাব দিয়েছিল এমন একজনকে আমি ক্রিকেট স্ট্যাম্প দিয়ে পিটিয়েছিলাম।’

এই কথা শুনে অনুষ্ঠানের সঞ্চালকসহ উপস্থিত সবাই অবাক হয়ে যান। সঞ্চালক তখন জানতে চান, কী কারণে বা কোন পরিস্থিতিতে তিনি এমন আচরণ করেছিলেন। উত্তরে হেসে ঐশী জানান, তখন তিনি ছিলেন খুবই ছোট এবং বিষয়টি বোঝার মতো মানসিক পরিপক্কতা তার ছিল না।

স্মৃতিচারণ করতে গিয়ে কিছুটা লজ্জিত ভঙ্গিতে ক্যামেরার দিকে তাকিয়ে সেই তরুণের কাছে প্রকাশ্যে ক্ষমাও চান এই অভিনেত্রী। তিনি বলেন, ‘সরি, আমি তখন ইমম্যাচিউর ছিলাম। আই অ্যাম সরি। আমি এখন তাকে উদ্দেশ্য করেই বলছি।’

স্কুলজীবনের এই মজার হলেও কিছুটা তেতো অভিজ্ঞতা শেয়ার করার সময় পুরো অনুষ্ঠানজুড়েই ঐশীকে দেখা যায় হাসিখুশি ও স্বচ্ছন্দ মেজাজে। বর্তমানে ঢালিউডের ব্যস্ত এই অভিনেত্রী ছোট ও বড় পর্দার নানা কাজে নিয়মিত সরব রয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সর্বশেষ - জাতীয়