ঢাকাTuesday , 11 November 2025
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইসলাম ও জীবন
  4. খেলাধুলা
  5. গণমাধ্যম
  6. জাতীয়
  7. জেলা
  8. টেক
  9. তথ্যপ্রযুক্তি
  10. নারায়ণগঞ্জে
  11. প্রধান সংবাদ
  12. প্রেস বিজ্ঞপ্তি
  13. ফিচার
  14. বাণিজ্য
  15. রাজনীতি

কলাপাড়ায় ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু

পটুয়াখালীর উপকূলীয় এলাকা কলাপাড়ার মহিপুরে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। গত ২৪ ঘণ্টায় দুজন মারা গেছে। এ নিয়ে চলতি সপ্তাহেই মহিপুর থানা এলাকায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে আটজনে। এতে সাধারণ জনমনে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। আর আক্রান্তের সংখ্যা পেড়িয়েছে শতাধিকের ঘর।
সোমবার (১০ নভেম্বর) রাত ১০টার দিকে দুইজন ডেঙ্গু রোগী মৃত্যুবরণ করেন।
তারা হলেন- উপজেলার মহিপুরের পরিচিত দর্জি শ্রী শিশির দাস এবং আলীপুর কালাচাঁন পাড়া এলাকার ফার্মেসি ব্যবসায়ী উবাচো রাখাইন। দুজনই বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। লতাচাপলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিজানুর রহমান হাওলাদার বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, এর আগে ডেঙ্গুতে প্রাণ হারান খাজুরা এলাকার নুরজামাল ফকির ও মিশ্রীপাড়া এলাকার হাবিব। তারা দুজনই ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
এর আগে, ১৩ অক্টোবর মহিপুরে ডেঙ্গু আক্রান্ত হয়ে চারজন মারা যান, যাদের মধ্যে একজন ছিলেন অন্তঃসত্ত্বা নারী। সন্তান জন্মদানের কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়। খবরটি ছড়িয়ে পড়তেই এলাকায় নেমে আসে গভীর শোক ও উদ্বেগের ছায়া।
কলাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শংকর প্রসাদ অধিকারী বলেন, মহিপুর এলাকায় ডেঙ্গুর সংক্রমণ প্রতিদিনই বাড়ছে। আমরা সচেতনতামূলক প্রচারণা, মাইকিং এবং ইউনিয়ন পর্যায়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চালাচ্ছি। তবুও স্থানীয়দের উদ্বেগ কমছে না। মহিপুর, আলীপুর ও আশপাশের এলাকায় অন্তত অর্ধশতাধিক মানুষ বর্তমানে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বরিশাল মেডিকেলে ভর্তি রয়েছেন। আলীপুরের এক পরিবারের তিনজন একইসঙ্গে ঢাকায় হাসপাতালে ভর্তি, তাদের একজনের অবস্থা আশঙ্কাজনক।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাওসার হামিদ বলেন ,ডেঙ্গু নিয়ন্ত্রণে ফগার মেশিন দিয়ে নিয়মিত স্প্রে করা হচ্ছে, পাশাপাশি ইউপি চেয়ারম্যানদের নির্দেশ দেওয়া হয়েছে যাতে প্রত্যেক ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা হয়। ডেঙ্গু সংক্রমণ থেকে বাঁচতে আমরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করব।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশিদের ভিসা দেওয়ার আগে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট যাচাই করবে ভারত

ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

অসুস্থ ধর্মেন্দ্রর ব্যক্তিগত ভিডিও ফাঁস, হাসপাতালের কর্মী গ্রেপ্তার

আড়াইহাজারে বিদেশি পিস্তলসহ এক অস্ত্রধারী গ্রেফতার

সংযুক্ত আরব আমিরাতে রজব মাসের চাঁদ দেখা গেছে, রমজানের ক্ষণগণনা শুরু

হাদি হত্যার মাস্টারমাইন্ড কে এই ‘শাহীন চেয়ারম্যান’?

ট্রাইব্যুনালে কড়া নিরাপত্তা, রাজধানীজুড়ে বিজিবি-পুলিশ-সেনাবাহিনীর টহল

শেখ হাসিনার রায় নিয়ে সারাদেশে আতঙ্ক বিরাজ করছে : ফখরুল

চুয়াডাঙ্গায় বাড়ছে ডায়রিয়া-নিউমোনিয়া, ১৫ দিনে দুই শিশুর মৃত্যু

জামায়াতের সঙ্গে জোট, নাহিদ ইসলামকে ১৭০ নেতার চিঠি