ঢাকাSunday , 21 December 2025
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইসলাম ও জীবন
  4. খেলাধুলা
  5. গণমাধ্যম
  6. জাতীয়
  7. জেলা
  8. টেক
  9. তথ্যপ্রযুক্তি
  10. নারায়ণগঞ্জে
  11. প্রধান সংবাদ
  12. প্রেস বিজ্ঞপ্তি
  13. ফিচার
  14. বাণিজ্য
  15. রাজনীতি

নারায়ণগঞ্জে ফেরি থেকে ৫ যানবাহন নদীতে, নিহত ৩

প্রতিবেদক
Sokal News
December 21, 2025 1:58 pm

নারায়ণগঞ্জে ফতুল্লার  ধলেশ্বরী নদীতে ফেরি থেকে কয়েকটি যানবাহন নিয়ে নদীতে পড়ে যাওয়ায় ঘটনায় তিনজন নিহত হয়েছেন। শনিবার (২১ ডিসেম্বর) রাত দুইটার দিকে নদী থেকে দুইজনের মরদেহ্ উদ্ধার করা হয়। অপরজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

 

নিহতরা হলেন ভ্যানচালক স্বাধীন, প্রবাসী মাসুদ এবং রফিকুল ইসলাম।

 

পুলিশ জানায়, শনিবার রাত নয়টার দিকে ধলেশ্বরী নদীর ফতুল্লার পূর্ব প্রান্ত থেকে যানবাহন নিয়ে একটি ফেরি পশ্চিম পারের বক্তাবলি ঘাটে যাচ্ছিল। একপর্যায়ে ফেরিটি মাঝ নদীতে গেলে একটি মিনি ট্রাকের ড্রাইভার ট্রাকটি চালু করে। এ সময় ট্রাকের ধাক্কায় দুটি অটোরিকশা, একটি ভ্যান গাড়ি ও একটি মোটরসাইকেল দুমড়ে-মুচড়ে যাত্রীসহ নদীতে পড়ে যায়। এ সময় বেশ কয়েকজন যাত্রী তীরে উঠতে সক্ষম হলেও তিন যাত্রী নিখোঁজ হয়।

পুলিশ আরও জানায়, পরে ঘটনাস্থল থেকে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়। এছাড়া চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়। নিহতদের স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

একই দিন গণভোট ও সংসদ নির্বাচনের ঘোষণায় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ বিএনপির

নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি, যা জাতির জন্য ঐতিহাসিক মুহূর্ত হয়ে উঠবে

১০১১টি মনোনয়ন ফরম বিক্রি করেছে এনসিপি

কাঠের নৌকায় মালয়েশিয়া পাচারের সময় ২৬৩ জন উদ্ধার, আটক ১০

সমাজসেবা ইবাদতের এক নীরব ভাষা

গণভোটে ‘হ্যাঁ’–এর পক্ষে প্রচার চালাতে ২৭০ আসনে ‘অ্যাম্বাসেডর’ নিয়োগ দেবে এনসিপি

অধিনায়ক হলেই বেশি রান করেন শান্ত, কারণ কী?

মাওলানা মামুনুল হকের মনোনয়নপত্র বৈধ

তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে সহমর্মিতা জানালেন পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার

‘আমরা যেন নির্বাচন করে সংসদে যেতে না পারি সেই ষড়যন্ত্র চলছে’