ঢাকাSaturday , 3 January 2026
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইসলাম ও জীবন
  4. খেলাধুলা
  5. গণমাধ্যম
  6. জাতীয়
  7. জেলা
  8. টেক
  9. তথ্যপ্রযুক্তি
  10. নারায়ণগঞ্জে
  11. প্রধান সংবাদ
  12. প্রেস বিজ্ঞপ্তি
  13. ফিচার
  14. বাণিজ্য
  15. রাজনীতি

মাওলানা মামুনুল হকের মনোনয়নপত্র বৈধ

প্রতিবেদক
Sokal News
January 3, 2026 4:29 pm

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৩ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী ও দলটির আমির মাওলানা মামুনুল হকের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং অফিসার ও ঢাকা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুচ আলী তার প্রার্থিতা বৈধ বলে ঘোষণা করেন।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, মাওলানা মামুনুল হকের দাখিলকৃত হলফনামা এবং প্রয়োজনীয় নথিপত্র পুঙ্খানুপুঙ্খ যাচাই করে কোনো ত্রুটি পাওয়া যায়নি। ফলে তার মনোনয়নপত্র গ্রহণ করতে কোনো আইনি বাধা নেই।

গত ২৮ ডিসেম্বর রাজধানীর আগারগাঁওয়ে ঢাকা জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র জমা দেন তিনি।

তফসিল অনুযায়ী গত ২৯ ডিসেম্বর ছিল মনোনয়নপত্র জমার শেষ দিন। ৪ জানুয়ারির মধ্যে বাছাই প্রক্রিয়া শেষ হওয়ার কথা রয়েছে।

এরপর প্রার্থিতা নিয়ে আপত্তি থাকলে ৫ থেকে ৯ জানুয়ারির মধ্যে নির্বাচন কমিশনে আপিল করা যাবে। আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ ও গণভোট অনুষ্ঠিত হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

হাকিমপুরের সম্ভাব্য লৌহ আকরিক নিয়ে পেট্রোবাংলায় সেমিনার অনুষ্ঠিত

ভারতের উপদেশ অগ্রহণযোগ্য, নসিহতের দরকার নেই: পররাষ্ট্র উপদেষ্টা

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেশি-বিদেশি গণমাধ্যমকর্মীদের ভিড়

সমালোচনার মুখে বিশ্বকাপের কিছু টিকিটের দাম কমাল ফিফা

আমিরাতে ৩ কোটি টাকার লটারি জিতলেন দুই বাংলাদেশি

প্রথম আলোতে হামলায় ৩২ কোটি টাকার ক্ষতি, ৫০০ জনকে আসামি করে মামলা

‘আমরা যেন নির্বাচন করে সংসদে যেতে না পারি সেই ষড়যন্ত্র চলছে’

হাফ ভাড়া নিয়ে বরিশালে রণক্ষেত্র, অর্ধশতাধিক বাস ভাঙচুর

হাদি হত্যার তদন্ত প্রতিবেদন দেওয়া হবে আগামী ১০ দিনের মধ্যে

হঠাৎ ককটেল বিস্ফোরণ বাসে আগুন কীসের আলামত?