ঢাকাMonday , 29 December 2025
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইসলাম ও জীবন
  4. খেলাধুলা
  5. গণমাধ্যম
  6. জাতীয়
  7. জেলা
  8. টেক
  9. তথ্যপ্রযুক্তি
  10. নারায়ণগঞ্জে
  11. প্রধান সংবাদ
  12. প্রেস বিজ্ঞপ্তি
  13. ফিচার
  14. বাণিজ্য
  15. রাজনীতি

আজও স্বাক্ষর সংগ্রহে তাসনিম জারা, প্রয়োজন আরও ১৫০০

প্রতিবেদক
Sokal News
December 29, 2025 2:59 pm

ঢাকা–৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনে অংশ নিতে স্বাক্ষর সংগ্রহ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তাসনিম জারা।

রোববার (২৮ ডিসেম্বর) সারাদিন স্বাক্ষর সংগ্রহ শেষে রাতে বাসায় ফেরেন তিনি। এক দিনেই প্রায় তিন হাজার ভোটারের স্বাক্ষর সংগ্রহ হয়েছে, এখনও প্রার্থী হতে প্রয়োজন আরও দেড় হাজার ভোটারের স্বাক্ষর।

রোববার দিবাগত রাত ১২টা ৪২ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তাসনিম জারা এ তথ্য জানান। পোস্টে তিনি লেখেন, সারাদিন স্বাক্ষর গ্রহণ শেষে মাত্র বাসায় ফিরলাম। আরও ১৫০০ স্বাক্ষর প্রয়োজন। আগেই বলেছিলাম এত অল্প সময়ে ৫০০০ স্বাক্ষর সংগ্রহ করা প্রায় অসম্ভব একটা ব্যাপার। তবে আপাদের সহযোগিতায় সেটা সম্ভব হওয়ার পথে।

ফেসবুক পোস্টে তাসনিম জারা জানান, সোমবার (২৯ ডিসেম্বর) সকাল ৭টা থেকে আবারও বুথে স্বাক্ষর সংগ্রহ কার্যক্রম শুরু হবে। দুপুর ১২টার মধ্যেই প্রয়োজনীয় স্বাক্ষর সংগ্রহ করতে হবে। তা না হলে এই নির্বাচনে প্রার্থী হওয়া সম্ভব হবে না বলেও উল্লেখ করেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত

‘FIH HOCKEY MEN’S JUNIOR WORLD CUP TAMIL NADU 2025’-এ অংশ নিচ্ছে বাংলাদেশ যুব হকি দল

সৌদি আরবের রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপিত

জাপানে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামির আঘাত

ঢাকা-৮ আসনে হাদির বোনকে নির্বাচন করার প্রস্তাব

প্রথম আলোতে হামলায় ৩২ কোটি টাকার ক্ষতি, ৫০০ জনকে আসামি করে মামলা

সাঈদ খোকন ও তার বোনের বিরুদ্ধে ৫৪ কোটি টাকার মানিলন্ডারিং মামলা

ঢাকা-আরিচা মহাসড়কে পুলিশের তল্লাশি, গণপরিবহন কম

ফের শাহবাগ মোড়ে অবস্থান নিল ইনকিলাব মঞ্চ

প্রচারণায় প্রথমবারের মতো নিষিদ্ধ পোস্টার, ড্রোন ব্যবহারে নিষেধাজ্ঞা

স্ত্রীর গলাকাটা মরদেহের পাশেই পড়ে ছিলেন আহত স্বামী