ঢাকাFriday , 14 November 2025
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইসলাম ও জীবন
  4. খেলাধুলা
  5. গণমাধ্যম
  6. জাতীয়
  7. জেলা
  8. টেক
  9. তথ্যপ্রযুক্তি
  10. নারায়ণগঞ্জে
  11. প্রধান সংবাদ
  12. প্রেস বিজ্ঞপ্তি
  13. ফিচার
  14. বাণিজ্য
  15. রাজনীতি

তেঁতুলিয়ায় হিমেল হাওয়ার দাপট, তাপমাত্রা ১৪ ডিগ্রি

নিজস্ব ডেস্ক: গত কয়েক দিন ধরে উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় জেঁকে বসেছে শীত। বিশেষ করে পঞ্চগড়ে হিমেল হাওয়ার দাপটে শীতের তীব্রতা একটু বেশি। কয়েক দিন ধরে এই জেলায় তাপমাত্রা ১৪ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। আজ শুক্রবার সকাল ৬টায় জেলার তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে শীতের তীব্রতা বাড়তে থাকায় শীতজনিত রোগে আক্রান্তের হার বাড়ছে। বিশেষ করে শিশু ও বয়স্করা বেশি আক্রান্ত হচ্ছেন। হাসপাতালগুলোতে রোগীর চাপও বেড়েছে।

তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, ‘এ অঞ্চলটি হিমালয়ের কাছাকাছি হওয়ায় উত্তর দিক থেকে প্রবাহিত হিমেল বাতাসের প্রভাবে তাপমাত্রা কমে গেছে।

আজ সকাল ৬টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৪ ডিগ্রি সেলসিয়াস। সামনের দিকে তাপমাত্রা ধীরে ধীরে আরো কমতে পারে।’

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সর্বশেষ - রাজনীতি